ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-২১
  • ৪৫৪৯৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী এলাকায় আজ সকালে  নছিমন ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে পিতা ও পুত্র নিহত হয়েছে।
নিহতরা হলেন- কচাকাটা থানার সরকারটারি গ্রামের শহিদুল ইসলাম (৪৮) ও তার ছেলে বিপ্লব হাসান (২৫)।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ও স্থানীয়রা জানান, বিপ্লব হাসান ও তার বাবা সকালে ভুরুঙ্গামারী থেকে কচাকাটায় বাড়িতে আসার সময় পাটেশ্বরী এলাকায় ভুরুঙ্গামারীগামী একটি নসিমনের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাবা ছেলে গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। এ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat