ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-২১
  • ৪২২৮৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী (বীর বিক্রম) এর সোনালী আঁশ প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের গোলাপগঞ্জের পৌর শহরে এ কার্যালয় উদ্বোধন করা হয়।
এসময় তৃণমূল বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক কূটনীতিক শমসের মুবিন চৌধুরী বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর হবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, মানুষ পরিবর্তন চায়, আর এ হাওয়া তৃণমূল বিএনপির দিকে ঝুঁকবে। প্রশাসন নিরপেক্ষ থাকলে তৃণমূল বিএনপির প্রার্থী জয়লাভ করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। 
তিনি আরও বলেন, মানুষ অধীর আগ্রহ নিয়ে ভোট প্রদানের জন্য অপেক্ষা করছে। ভোটের দিন লাইনে দাঁড়িয়ে নারী-পুরুষ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে। এসময় তৃণমূল বিএনপির উপজেলা শাখার আহবায়ক ছানা মিয়াসহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে তিনি গোলাপগঞ্জ পৌর শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে জনগণের কাছে ভোট প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat