ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-১৬
  • ৭১৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)। 
দিবসটি উপলক্ষে আজ শনিবার জাতির পিতার সমাধিসৌধ, শহীদ স্মৃতিস্তম্ভ ও বিশ^দ্যিালয়ের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আনন্দ র‌্যালি, দিনব্যাপী প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট ও আলোচনা সভার আয়োজন করা হয়। 
দিবসের প্রথম প্রহরে রাত ১২ টা ১৫ মিনিটে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধ ও সকাল সাড়ে ৯ টায় গোপালগঞ্জ শহরের শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে বিশ^বিদ্যালয় পরিবার। 
সকাল ১০ টায় ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধা জানায় বিশ^বিদ্যালয় প্রশাসন, সকল অনুষদের ডিন ও বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, সকল আবাসিক হল প্রশাসন, কর্মচারী সমিতি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ। পরে শিক্ষক সমিতির আয়োজনে একটি বিজয় র‌্যালি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
দুপুর ১২টায় বিশ^বিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. য়ৈসদ সামসুল আলম। বক্তব্য রাখেন ট্রেজারার বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. মোবারক হোসেন, বিশ^বিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও অফিসার এসোসিয়েশনের আহ্বায়ক এস এম গোলাম হায়দার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. হাসিবুর রহমান, মানবিক অনুষদের ডিন হাবিবুর রহমান ও ছাত্রলীগ নেতা বাবুল শিকদার প্রমুখ।
আলোচনা সভাটির সঞ্চালনায় ছিলেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মো. ফায়েকুজ্জামান মিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat