ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-০৭
  • ৪৫৪৮১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নানা কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় আজ বৃহস্পতিবার মাগুরা মুক্ত দিবস পালিত হয়েছে। মুক্ত দিবস উপলক্ষে বেলা ১১টায় শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজা, সিভিল সার্জন ডাক্তার মো. শামীম কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সরকারি হোসেন শহীদ সোরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজভী জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের ডেপুটি কমান্ডার আব্দুর রহমানসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। 
পরে একই স্থানে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পতাকা উত্তোলন করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন অতিথি বৃন্দ।  আলোচনা সভা শেষে শহরে একটি র‌্যালি বের হয়। 
১৯৭১ সালের এইদিনে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার মুক্ত হয় মাগুরা। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মাগুরায় ব্যাপক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সর্বদলীয় সংগ্রাম পরিষদ অগ্রণী ভূমিকা পালন করে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat