ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-২০
  • ৬৬৯৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করতে প্রথম দিনে জাতীয় পার্টির ৫৫৭টি মনোনয়ন ফরম বিক্রি  হয়েছে। প্রতি ফরম ৩০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। এতে প্রায় ১ কোটি ৬৭ লাখ ১০ হাজার টাকা পার্টির তহবিলে জমা হয়েছে।
জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম টেলিফোনে  জানান,জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম বিতরণ আজ শুরু হয়েছে, যা চলবে আগামী ২৩নভেম্বর  পর্যন্ত।    
জাতীয় পার্টির  চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় হতে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে।
আগামী ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২৭ নভেম্বর  জাতীয় পার্টির চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
উল্লেখ্য যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ নভেম্বর ২০২৩ মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ০১-০৪ ডিসেম্বর ২০২৩, প্রার্থীতা প্রত্যাহারে শেষ তারিখ ১৭ ডিসেম্বর ২০২৩, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর ২০২৩ এবং ভোটগ্রহণের তারিখ ৭ জানুয়ারি ২০২৪।  
জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল স্তরের নেতাদের বকেয়া মাসিক চাঁদা পরিশোধ করে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে বলে যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat