ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-১৫
  • ৪৫৫৯৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সরকারের কৃষি মন্ত্রণালয়ের নির্দেশে পিরোজপুরে চলতি রবিশস্য মৌসুমে প্রণোদনা সহায়তা পাচ্ছেন কৃষকরা।ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এ সহায়তা প্রদানের লক্ষ্যে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের কাজ ইতোমধ্যেই শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালকের কার্যালয়।
 চলতি অর্থ বছরে জেলার ৭ উপজেলার ৫৩টি ইউনিয়ন ও ৪টি পৌর এলাকার ১১ হাজার ৯শত ৫০ জন কৃষক- গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর ও খেসারী চাষের জন্য এ প্রণোদনা সহায়তা পাচ্ছে। এ লক্ষ্যে সরকার ইতিমধ্যেই পিরোজপুর জেলার কৃষকদের জন্য ১ কোটি ৭৩ লক্ষ ৫৩ হাজার ৪৫০  টাকার বরাদ্দপত্র প্রদান করেছে এবং জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয় চাষিদের তালিকা চূড়ান্ত করছে। গম চাষের জন্য ৫০০ জন কৃষক প্রণোদনা পাচ্ছে। প্রতিজন ১ বিঘা চাষের জন্য এ প্রণোদনা পাবে। জনপ্রতি ২০ কেজি বীজ, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি বরাদ্দ রয়েছে। ১৩৫০ জন কৃষক ভুট্টা চাষের জন্য প্রত্যেকে প্রতি বিঘায় ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাচ্ছে। ২৫৫ জন কৃষক সরিষা চাষের জন্য প্রতি বিঘায় ১ কেজি বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি, সূর্যমূখীর জন্য ৩ হাজার ৪শত জন কৃষক প্রতি বিঘায় ১ কেজি বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি, চিনাবাদাম চাষের জন্য ২৫০ জন কৃষক প্রতি বিঘায় ১০ কেজি বীজ, ডিএপি ১০ কেজি এবং এমওপি ৫ কেজি, সয়াবিন চাষের জন্য ১০০ জন কৃষক প্রতি বিঘায় ৮ কেজি বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি, মুগ চাষের জন্য ৫ হাজার কৃষক প্রতি বিঘায় ৫ কেজি বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ৫ কেজি, মসুরের জন্য ৩৫০ জন কৃষক প্রতি বিঘায় ৫ কেজি বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ৫ কেজি এবং বারি-১ ও ২ জাতের খেসারী চাষের জন্য ৭৫০ জন কৃষক প্রতি বিঘায় ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি পাচ্ছে। কৃষকদের বীজ, সার প্রদানের জন্য পরিবহন খরচ বাবদ বরাদ্দ রয়েছে ৮ লক্ষ ৩ হাজার ৫৫০ টাকা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পিরোজপুর এর উপ পরিচালকের কার্যলয়ের উপ-সহকারি কৃষি কর্মকর্তা অরুন রায়  জানান, সরকারের এ প্রণোদনা সহায়তায় কৃষকদের মাঝে ভুট্টা, শীতকালীন মুগ, খেসারী, সয়াবিন, গম, মসুর, চিনাবাদাম, সূর্যমূখী চাষাবাদের আগ্রহ সৃষ্টি হবে এবং এ সকল রবিশস্যের উৎপাদন উল্লেখযোগ্য পরিমানে এ জেলায় বৃদ্ধি পাবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat