ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-১২
  • ৪৬১৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলায় আসন্ন মহান বিজয় দিবস উদযাপনে কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। 
১৬ ডিসেম্বর ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতা স্মৃতি স্তম্ভ প্রাঙ্গনে এবং সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল আটটায় শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে।
বেলা ১১টায় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হবে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে ফুল ও শুভেচ্ছা উপহারসহ সংবর্ধনা প্রদান করা হবে। সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ। বিকেলে শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিশু সদনের শিক্ষার্থীরা বিনা টিকেটে উত্তরা গণভবনসহ জেলার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবে।
শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আতœার  মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। জেলা কারাগার, হাসপাতাল, শিশু সদন ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
এ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সরকারী গণগ্রন্থাগার শিশুদের জন্যে রচনা, চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat