ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-১১
  • ৪৫৬৮৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দর কালীপূজা উপলক্ষে আগামিকাল রোববার ও সোমবার দুইদিন বন্ধ থাকবে। 
তবে, এসময় উভয় দেশের ইমিগ্রেশন খোলা থাকবে এবং পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
সীমান্তের ওপারে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ী ও গাড়ি চালকসহ তিনটি সংগঠন এ সংক্রান্ত যৌথ সিদ্ধান্তের বিষয়টি চিঠি দিয়ে  বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোকে জানিয়েছে। 
আজ  শনিবার বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন জানান, কালীপূজা উপলক্ষে আগামি ১২ ও ১৩ নভেম্বর স্থলবন্দরের  আমদানি-রপ্তানিসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি ব্যবসায়ীরা ব্যাপারে চিঠি দিয়ে জানিয়েছে।
অন্যদিকে, বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের  উপ-পরিদর্শক (এসআই) মুর হাসান কবির জানান, কালীপূজা উপলক্ষে স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও  উভয় দেশের ইমিগ্রেশন খোলা থাকবে এবং পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat