ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-১৬
  • ৭২০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
“এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যানসার রুখে দিন” এ প্রতিপাদ্য নিয়ে গাজীপুরে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পেইন উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন। রোববার দুপুর  ১টায় গাজীপুর সিটি করপোরেশনের ৩৮নং খাইলকুর বাদশা মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে গাজীপুর সিটি করপোরেশন উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম শফিউল আজম।  
প্রধান অতিথির বক্তব্যে মেয়র জায়েদা খাতুন বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নিদের্শনায় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ম-৯ম শ্রেণী ও  মানের সকল ছাত্রী এবং শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী সকল কিশোরীদের বিনামূল্যে এক ডোজ এইচপিভি ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। টিকাদান কার্যক্রমের আওতায় ১৫ অক্টোবর থেকে ১০ কর্মদিবস গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৯১ হাজার ৫০৯ জন শিক্ষার্থীদের এবং পরবর্তী ৮ কর্মদিবসে শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ৩ হাজার ৪২৫ জন কিশোরীকে ১ ডোজ এইচপিভি টিকা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat