ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-০৯
  • ৮৫২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে জেলা ও মহানগর যুবলীগ। আজ সোমবার (৯ অক্টোবর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট জেলা যুবলীগ ও নগরীর আম্বরখানা পয়েন্টে সিলেট মহানগর যুবলীগ পৃথকভাবে শান্তি ও উন্নয়ন সমাবেশ আয়োজন করে।
বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশব্যাপী শান্তি ও উন্নয়ন সমাবেশের অংশ হিসেবে এ কর্মসূচী গ্রহন করা হয়। এতে সিলেট জেলা ও মহানগর যুবলীগের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।  
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত জেলা যুবলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে নেতৃত্ব দেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ (ভিপি), সাধারন সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ। নগরীর আম্বরখানা পয়েন্টে অনুষ্ঠিত সিলেট মহানগর যুবলীগের সমাবেশে নেতৃত্ব দেন যুবলীগ সভাপতি আলম খান মুক্তি, সিনিয়র সহ সভাপতি ফাইয়াজ খান সলিট, যুগ্ম সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক) সুবেদুর রহমান মুন্না।
সমাবেশে যুবলীগ নেতৃবৃন্দ শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরে দেশের সামগ্রিক উন্নয়নের কথা তুলে ধরে বলেন, যার ফলে বাংলাদেশ এখন বিশ্ববাসীর কাছে একটি মর্যাদাশীল দেশ হিসেবে স্থান করে নিয়েছে।
তারা বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস নৈরাজ্য সহ নানা অপতৎপরতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে শান্তির এদেশকে অশান্ত করার পায়তারায় লিপ্ত রয়েছে। তারা হুঁশিয়ারী উচ্চারন করে বলেন, দেশ বিরোধী যেকোন অপতৎপরতাকে এদেশের শান্তি ও উন্নয়নকামী জনগণ শক্ত হাতে প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। বাংলাদেশ নিয়ে যেকোন ষড়যন্ত্র অতীতের ন্যায় শক্তহাতে দমন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat