ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-০৭
  • ৭৯৩২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, টেকসই উন্নয়ন অভীষ্ট-২০৩০’ এবং ‘রূপকল্প-২০৪১’ অর্জনে উৎপাদনমুখী শিল্পভিত্তিক শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার কোনো বিকল্প নেই।
তিনি আজ শনিবার নরসিংদী বিসিক শিল্পনগরীর (সম্প্রসারণ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহন ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। এতে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম।
অন্যান্যের মধ্যে বিসিক চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান, নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি জি. এম তালেব হোসেন ও সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী অনুষ্ঠানে বক্তৃতা করেন।
এই অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিসিক’র উপনিয়ন্ত্রক (হিসাব ও অর্থ) তারানা জাহান তানিয়া, নকশাবিদ আলী আশরাফ ফারুক ও নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat