ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৩
  • ৬৮০৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঘানার উত্তরাঞ্চলীয় একটি জেলা শহরে এক বাসে বন্দুকধারীদের হামলায় নয়জন নিহত হয়েছে। শহরটি বুরকিনা ফাসোর সীমান্তে অবস্থিত। সেখানে ইসলামপন্থী সহিংসতা নিয়ে জাতিগত উত্তেজনা ও উদ্বেগ রয়েছে। শুক্রবার স্থানীয় এক কর্মকর্তা এই কথা জানিয়েছেন। 
খবর এএফপি’র।
বৃহস্পতিবার সকালে একটি বাস লক্ষ্য করে হামলা চালানো হয়। বাসটিতে অধিকাংশ যাত্রীই ছিল নারী। তারা স্থানীয় একটি বাজারে যাচ্ছিল। ঘানার আপার ইস্ট রিজিওনের পুসিগা জেলার অস্থিরতাপূর্ণ বাউকু এলাকায় এই হামলা চালানো হয়।
স্থানীয় মেয়র পুসিগা জেলার প্রধান জুবেইরু আব্দুলাই এএফপি’কে বলেন, বুরকিনা ফাসো এবং টোগো উভয় দেশের সীমান্তের কাছে একটি জঙ্গলের কাছে বাসটি অতর্কিত হামলার শিকার হলে নয়জন নিহত হয়।
তিনি আরো বলেন, বাসটির বেশির ভাগ যাত্রীই ছিল নারী এবং বাইকু এলাকায় চরম অস্থিরতা বিরাজ করায় পুলিশি পাহারায় বাসটি নিয়ে যাওয়া হচ্ছিল।
তিনি বলেন, ‘পুলিশ ঘটনাটি তদন্ত করছে। হামলার মূল কারণ উদঘাটনে তদন্তে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat