ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-১১
  • ৬৭৯৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একটি আধুনিক অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ ও যুক্তরাজ্য ঢাকায় আগামীকাল  ৫ম কৌশলগত সংলাপ করবে। যুক্তরাজ্যের ফরেন, কমনওলেথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) স্থায়ী আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন সংলাপে যোগ দিতে দুদিনের সফরে আজ ঢাকায় এসেছেন। আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (উত্তর আমেরিকা) খন্দকার মাসুদুল আলম তাকে স্বাগত জানান।
ব্রিটিশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্যার ফিলিপের মূল আলোচ্য বিষয় হবে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে পঞ্চম যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপ।’ বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাজ্য ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে গঠিত কৌশলগত সংলাপটি একটি আধুনিক অর্থনৈতিক, বাণিজ্য ও নিরাপত্তা অংশীদারিত্ব গড়ে  তোলার লক্ষ্যে দুই দেশের অভিন্ন অঙ্গীকারকে প্রতিফলিত করবে।
সংলাপে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক, বাণিজ্য ও উন্নয়ন অংশীদারিত্ব এবং রোহিঙ্গা সঙ্কটসহ বৈশ্বিক, আঞ্চলিক ও নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হবে। এই সংলাপটি দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি কপ২৮ তে সহযোগিতা, জলবায়ু অর্থায়ন, জলবায়ু প্রভাব মোকাবিলায় অভিযোজন ও খাপ খাওয়ানো এবং যুক্তরাজ্যের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন বিনিয়োগ প্রস্তাব প্রদর্শনের সুযোগ করে দেবে। 
ব্রিটিশ হাই কমিশন জানায়, ঢাকায় অবস্থানকালে স্থায়ী আন্ডার-সেক্রেটারি রাজনীতিবিদ, সুশীল সমাজ সংগঠন, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও যুব প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat