ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৭
  • ৬৮০১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অতি বর্ষণে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় পাহাড় ধসে বাবা ও সাত মাস বয়সি মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৭ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরীর ষোলশহর  আই ডব্লিউ কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো- মো. সোহেল (৩৩) ও তার মেয়ে বিবি জান্নাত। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক। তিনি বলেন, সকাল সাড়ে ৭টায় পাহাড় ধসে গুরুতর আহত দুজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপ-পরিচালক আবদুল্লাহ হারুন পাশা জানান, রোববার সকাল ৭টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে পাহাড় ধসের খবর আসে, সেখানে পাহাড়ের নিচে কাঁচা ঘর বানিয়ে সোহেল স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করতেন। রাতভর অতি বৃষ্টির পর সকালের দিকে আই ডব্লিউ কলোনির প্রায় ৫০ ফুট খাড়া পাহাড় থেকে মাটির খন্ড ওই ঘরের ওপর পড়ে। এতে চারজন মাটিতে চাপা পড়ে। স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে চিকিৎসকরা দুই জনকে মৃত ঘোষণা করেন।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত আট ঘণ্টায় ৭৬.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মাসের শুরুতেও টানা বর্ষণে চট্টগ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে প্রাণহানির পাশাপাশি দুর্ভোগে পড়েছিল লাখো মানুষ। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় তিন সপ্তাহের ব্যবধানে আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মাহমুদুল আলম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat