ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৯
  • ৯৪২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলা শহরে আজ ট্রেনে কাটা পড়ে সহকারী জেলা তথ্য কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায় (৫৬) নিহত হয়েছেন। সকাল ৬টার দিকে চিলাহাটি-সৈয়দপুর রেলপথের সরকারপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত প্রকাশ চন্দ্র শহরের দেবিরডাঙ্গা গ্রামের মৃত. লাল মোহন বর্মনের ছেলে। 
নিহতের পরিবারিক সূত্র জানায়, প্রতিদিন সকালে তিনি হাঁটাহাঁটি করতেন। অন্যান্য দিনের মতো আজ সকালে বাড়ি থেকে বের হয়ে যান। পরে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার খবর পান। 
নীলফামারী পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল ইসলাম বলেন, সকালে রেললাইন ধরে হাঁটার সময় এ দুর্ঘটনা ঘটে।
সৈয়দপুর জিআরপি থানার উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, শনিবার সকাল ৬টার দিকে চিলাহাটি থেকে রাজশাহী গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন তিনি। তার লাশ উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। 
নিহত প্রকাশ চন্দ্র রায় জেলা তথ্য কার্যালয়ের উচ্চমান সহকারী হিসেবে দায়িত্ব পালনের পর সহকারী জেলা তথ্য কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান। নীলফামারী জেলা তথ্য কার্যালয়ে সহকারী জেলা তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat