ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৮
  • ৯৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে একটি অপরাধী চক্রের সহিংসতায় ৩০ জন নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় একটি মানবাধিকার গ্রুপ এ খবর জানিয়েছে। ন্যাশনাল হিউম্যান রাইটস ডিফেন্স নেটওয়ার্ক এএফপি’কে দেওয়া একটি প্রাথমিক হিসাবে জানায়, শহরের ক্যারেফোর-ফিউইলেস’র আশেপাশের বাড়িগুলোতে আগুন দেওয়া হয়েছিল এবং এতে দুই পুলিশ অফিসারও মারা গেছেন। আশপাশের এলাকাটি সংঘবদ্ধ অপরাধী চক্রের একটি কৌশলগত এলাকা, যা হাইতির রাজধানীর প্রায় ৮০ শতাংশ নিয়ন্ত্রণ করে। মুক্তিপণের জন্য অপহরণ, গাড়ি ছিনতাই, ধর্ষণ এবং সশস্ত্র চুরিসহ সহিংস অপরাধগুলো এই এলাকাটিতে সাধারণ ঘটনা হিসেবে দেখা দিয়েছে।
ডমিনিক চার্লস নামের একজন বাসিন্দা এএফপি’কে বলেছেন, তিনি তার মা, সৎ বাবা, ১৮ বছর বয়সী ছেলে, দুই বোন এবং এক ভাইকে হারিয়েছেন। অপরাধীরা দাহ্য পদার্থ ভর্তি বোতল ছুঁড়ে আমাদের বাড়িতে হামলা চালায়। আমি পালাতে সক্ষম হয়েছিলাম কিন্তু পরিবারের অন্য সদস্যরা পালাতে পারেনি।
কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে আশপাশের সহিংসতার কারণে প্রায় ৫ হাজার বাসিন্দা ওই এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat