ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৯
  • ১১৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাত্র এক সপ্তাহের ব্যবধানে সৌদি আরবে আরেকটি দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটির হাইল প্রদেশের হোলাইফায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তাদের মৃত্যু হয়। বুধবার ভোরের এই ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। স্থানীয়দের মাধ্যমে নিহতদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তার হলেন ফেনী সদর উপজেলার বিরিঞ্জি গ্রামের রাশেদ খান, কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের দুই সহোদর এমরানুল হক সোহেল, ইমামুল হক মুন্না এবং গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মো. সোহেল, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতোলা বাজার সংলগ্ন চর লরেঞ্চ গ্রামের নেছার আহম্মদের ছেলে জসিম উদ্দিন এবং তার ছোট ভাই মো. ইব্রাহিম। তবে কুমিল্লার একজন আছেন বলে জানা গেছে। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়দের ভাষ্যমতে, বুধবার ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তাদের মৃত্যু হয়। প্রসঙ্গত, গত সপ্তাহে রিয়াদের দাখেল মাহদুদ এলাকায় প্রিন্স নুরা ইউনিভার্সিটির শ্রমিকদের আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আট বাংলাদেশি নিহত হন। এই নিয়ে এক সপ্তাহে সৌদিতে ১৫ জনের মৃত্যু হলো। নিহতদের বাড়িতে আহাজারি নিহতদের তিনজন কুমিল্লার চৌদ্দগ্রামের। মৃত্যুর খবর শুনে দুপুর থেকেই তাদের স্বজনরা আহাজারি করছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবের হাইল জেলার হোলাইফা শহর এলাকায় চাকরি করতেন এমরানুল হক, মুন্না ও সোহেল। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতের খাবার শেষে একই রুমে সাত বাংলাদেশি ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে বুধবার ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat