ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৬
  • ৪১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলায় আজ দুইটি পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত  হয়েছেন। বুধবার ভোর সাড়ে  ৫টার দিকে পতœীতলা-সাপাহার সড়কের পত্নীতলা উপজেলার করমজাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে বলে পতœীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  পলাশ চন্দ্র দেব জানিয়েছেন। 
নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার যোথ গোবরদান গ্রামের রহিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ও একই জেলার  রাজারহাট উপজেলাধীন রতিরাম গ্রামের জরিফ উদ্দিন মো. শাহিন।
ওসি জানান, পতœীতলা থেকে একটি মাছ পরিবহনকারী পিকআপ সাপাহারের দিকে যাচ্ছিল। এসময় সাপাহার থেকে আসা একটি আম পরিবহনকারী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আম পরিবহনকারী পিকআপের ড্রাইভার ও সহযোগী  রফিকুল ইসলাম ও জরিফ উদ্দিন মোঃ শাহিন গুরুতর  আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে পতœীতলা  উপজেলা স্বাস্থ্য কমপ্লে­ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 
ওসি আরও জানান, এ ঘটনার আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat