ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৪
  • ৯৪৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাঁ-হাতি স্পিনার রাফি উজ্জামান রাফির ঘুর্ণিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
আজ সিরিজের চতুর্থ ওয়ানডেতে বাংলাদেশ ৪ উইকেটে হারিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে। এই জয়ে  সিরিজে এখন ২-২ সমতা। সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ১০ রানে ও তৃতীয়টি ৪ উইকেটে জিতেছিলো দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওয়ানডে ১৪ রানে জিতেছিলো বাংলাদেশ।
রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। শুরুতে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারকে চাপে ফেলে দেন পেসার রিজান হোসান। ৩০ রানের মধ্যে প্রোটিয়াদের ৩ উইকেটের পতন ঘটান তিনি।
এরপর দক্ষিন আফ্রিকার মিডল অর্ডারে ধস নামান দুই স্পিনার রাফি ও ওয়াসি সিদ্দিকি। বাকী ৭ উইকেট শিকার করেন তারা। এতে ৩৫ দশমিক ২ ওভারে ১২৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। বল হাতে ৭ দশমিক ২ ওভারে ১৮ রানে ৫ উইকেট নেন রাফি। যুব ওয়ানডে ক্যারিয়ারে ১৩ ম্যাচে প্রথমবারের মত ৫ উইকেট নিলেন রাফি। ওয়াসি নেন ২ উইকেট।
১২৯ রানের জবাব দিতে নেমে চাপে পড়ে বাংলাদেশও। ৭৮ রানে ৬ উইকেট হারায় তারা। সপ্তম উইকেটে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ১২৬ বল বাকী রেখে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ জয়ের স্বাদ দেন আশরাফুজ্জামান ও অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। সমান ২৫ রান নিয়ে অপরাজিত থাকেন আশরাফুজ্জামান ও রাব্বি।
এছাড়া আদিল বিন সিদ্দিক ২৫, রিজান ২২ ও নাইম আহমেদ ২১ রান করেন। দক্ষিণ আফ্রিকার লিয়াম আল্ডার ৩ উইকেট নেন।
আগামী ১৭ জুলাই রাজশাহীতে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat