ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৩
  • ৩৪২৫৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্যাটিং-বোলিং অলরাউন্ড  নৈপুন্যে স্বাগতিক  শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে  জয় পাওয়া আফগানিস্তান ক্রিকেট দল  দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করতে চায়।   প্রথম ওয়ানডেতে  ৬ উইকেটে  জয় পাওয়া  আফগানরা তিন  ম্যাচ সিরিজে  ১-০ ব্যবধানে  এগিয়ে রয়েছে।  আগামীকাল দ্বিতীয় ম্যাচ জিতে  সিরিজ  নিশ্চিত করার লক্ষ্যেই মাঠে নামবে আফগানিস্তান।  অন্য দিকে দ্বিতীয় ওয়ানডেতে ঘুড়ে দাঁড়িয়ে সিরিজে সমতা লক্ষ্য শ্রীলংকার। হাম্বানটোটায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
হাম্বানটোটায় প্রথম ওয়ানডেতে সহজ জয় পায় আফগানিস্তান। টস হেরে প্রথমে ব্যাট করে চারিথ আসালঙ্কা ও ধনাঞ্জয়া ডি সিলভার জোড়া হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৬৮ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। ১২টি চারে ৯৫ বলে ৯১ রান করেন আসালঙ্কা। ৫টি চারে ৫১ রান করেন ডি সিলভা। আফগানিস্তানের ফজলহক ফারুকি-ফরিদ আহমেদ ২টি করে উইকেট নেন।
জবাবে ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমত শাহর জোড়া হাফ-সেঞ্চুরিতে ১৯ বল বাকী রেখেই জয়ের নিশ্চিত হয়  আফগানিস্তানের। ওয়ানডেতে আট বারের দেখায় শ্রীলংকার বিপক্ষে  তৃতীয়  জয় পায় আফগানিস্তান।
আফগানিস্তানের হয়ে  ১১টি চার ও ২টি ছক্কায় ৯৮ বলে ৯৮ রান করেন ইব্রাহিম। ৩টি চারে ৫৫ রান করেন রহমত শাহ।
প্রথম ওয়ানডেতে দলের পারফরমেন্সে সন্তুস্ট আফগানিস্তান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি। পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান তিনি, ‘প্রথম ওয়ানডেতে দলের পারফরমেন্স ভালো হয়েছে। ম্যাচ জয়ী ইনিংস খেলেছে ইব্রাহিম। প্রতি ম্যাচেই সে উন্নতি করছে। আশা করবো, পরের ম্যাচে দলীয় পারফরমেন্স অব্যাহত থাকবে এবং আমরা সিরিজ নিশ্চিত করতে পারবো।’
এ দিকে, পিছিয়ে পড়লেও সিরিজে সমতা আনতে মরিয়া শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা, ‘প্রথম ম্যাচে টপ-অর্ডাররা জ্বলে উঠতে পারেনি। এখানেই আমরা পিছিয়ে পড়েছি। এটা তিনশ  রানের  উইকেট। কিন্তু আমরা তা করতে পারিনি। দ্বিতীয় ম্যাচে দল ঘুড়ে দাঁড়াবে এবং ভালো খেলবে। সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জিততেই হবে আমাদের।’
পিঠের ইনজুরির কারনে প্রথম ওয়ানডের মত দ্বিতীয়টিতেও দলের সেরা স্পিনার রশিদ খানকে পাচ্ছে না আফগানিস্তান।
এখন পর্যন্ত ওয়ানডেতে আটবারের মুখোমুখিতে ৪টিতে শ্রীলংকা এবং ৩টিতে জয় পেয়েছে আফগানিস্তান। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
শ্রীলংকা দল : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারতেœ, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, চামিকা করুণারতেœ, দুশান হেমন্ত, হাসরাঙ্গা ডি সিলভা, লাহিরু কুমারা, দশুমন্থ চামিরা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা ও মহেশ থিকশানা।
আফগানিস্তান দল : হাসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমেদ, আব্দুল রহমান, ফজলহক ফারুকি ও ফরিদ আহমেদ মালিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat