ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৩
  • ৮৮৬৫৮ বার পঠিত
  • আলমাহমুদ-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-সিরাজগঞ্জ
স্লিপার ভাঙ্গা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লাহিড়ী মোহনপুর থেকে রেললাইনের প্রায় ৫ কিলোমিটার লাইনের মাঝে মাঝে রেলের স্লিপার ভাঙ্গা ও ক্লিপ নেই। রাতের আধারে দূর্বৃত্তরা রেলের স্লিপার ভেঙ্গে ক্লিপ চুরি করে নিয়েছে। এ কারনে এই রুটে ট্রেন দুর্ঘটনার আশংকা করছে এলাকা বাসী । 
সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেল রুটে উল্লাপাড়া - লাহিড়ী মোহনপুর রেল লাইনের মাঝের প্রায় ৫ কিলোমিটার রেলের বেশীরভাগ স্লিপার ভেঙ্গে দু'পাশে স্লিপারের সাথে রেল আটকানো ক্লিপ চুরি হয়ে গেছে । এ অবস্থায় রেল ও স্লিপার আগলা হয়ে রয়েছে । যে কোনো মুহুরতে ঘটে যেতে পাড়ে ট্রেন দুর্ঘটনা । 

 উল্লাপাড়া রেল স্টেশন থেকে লাহিড়ী মোহনপুর রেল স্টেশনের দিকে হেটে যাবার সময় দুই পথচারী মোঃ রজব আলী ও মোঃ আক্কাস আলী বলেন লাহিড়ী মোহনপুর রেল স্টেশন থেকে উল্লাপাড়া রেল স্টেশনের মাঝের প্রায় ৫ কিলোমিটার রেল লাইনের প্রায়ই স্লিপার ভাঙ্গা এবং স্লিপার ও রেল আটকানো ক্লিপ চুরি হয়ে গেছে। একটি গুরুত্বপূর্ণ  রেল লাইনের এ অবস্থার দেখার কেউ নেই । যে কোনো সময় বড় ধরনের ট্রেন দুর্ঘটনা ঘটতে পারে ।

গত ৫ মে উল্লাপাড়ায় মালবাহী ট্রেন লাইনে ত্রুটি থাকার কারণে লাইন পরিবর্তন করার সময় ট্রেন লাইনচ্যুত হয় । ফলে প্রায় ৮ ঘন্ট উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের সাথে ঢাকার ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন ছিলো । সেই ঘটনার রেশ যেতে না যেতেই আবার সেই ঘটনার পূর্ণবৃত্তি না ঘটে । 
 
এ বিষয়ে উল্লাপাড়া রেল স্টেশন মাষ্টার গাজী মোঃ গোলাম ফারুক বলেন চোরেরা রাতের অন্ধকারে স্লিপার ভেঙ্গে ক্লিপ খুলে নিয়ে যায় । ওই রাস্তা মেরামতের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে । 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat