ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৫-১০
  • ১২৩৯১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরের পতেঙ্গায় লরি থেকে রিকশার ওপর একটি কনটেইনার পড়ে ওই রিকশায় থাকা দুই যাত্রী নিহত ও রিকশাচালক আহত হয়েছেন। বুধবার (১০ মে) দুপুর ১২টার দিকে পতেঙ্গার স্টিল মিল বাজারে এ দুর্ঘটনা ঘটে। আহত রিকশাচালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
প্রতক্ষ্যদর্শীরা জানান, চলন্ত একটি লরি থেকে হঠাৎ কন্টেইনার উল্টে রাস্তায় পড়ে একটি রিকশাকে চাপা দেয়। এতে রিকশাচালক ও রিকশায় থাকা দুই যাত্রী কনটেইনারের নিচে চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের সাহায্যে কন্টেইনারের নিচ থেকে দুই যাত্রীকে মৃত অবস্থায় ও রিকশাচালককে আহত অবস্থায় উদ্ধার করে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, কনটেইনার ছিটকে পড়ার সংবাদ পেয়ে দুটি স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। নৌবাহিনীর একটি ক্রেনের সহায়তায়  কনটেইনারটি সরানো হয়েছে।
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, কনটেইনার চাপা পড়ে দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় কারও গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, একটি রিকশাকে ক্রস করার সময় লরির ওপর থাকা কনটেইনার ছিটকে রিকশার ওপর পড়ে। এতে রিকশায় থাকা দুজন ঘটনাস্থলে মারা যান। এছাড়া গুরুতর আহত হন রিকশাচালক। লরিচালকের অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat