ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৯
  • ১২৮৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামীকাল অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের  পরীক্ষার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। প্রশ্ন ফাঁেসর কোন সুযোগ নেই। কেউ গুজব রটিয়ে ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মন্ত্রী আজ শনিবার দুপুরে জেলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করছে। এর সাথে সরকারের অর্থিক সংশ্লিষ্টতা রয়েছে। তাই এ ব্যাপারে আরো গবেষনার দরকার আছে।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, তোমরা মাকে যেমন ভালোবাসো, তেমনি দেশকে ভালোবাসতে হবে, মাতৃভাষাকে ভালোবাসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাবো এবং দেশকে এগিয়ে নেবো।
মন্ত্রী আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন, সিদ্ধান্ত গ্রহণের নির্বাচন। আমরা এগিয়ে যেতে চাই গণতন্ত্র ও উন্নয়নের পথে এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে। হাওয়া ভবনের সেই দূর্নিতীবাজদের আর কখোনো ক্ষমতায় দেখতে চাইনা।
কলেজের অধ্যক্ষ হাসেম মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান এবং জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী।
এর আগে মন্ত্রী চরফ্যাশন উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া তিনি শশীভূষণ থানার বেগম রহিমা ইসলাম কলেজ পরিদর্শন ও স্মারক বৃক্ষরোপণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat