ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৭
  • ৬৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টানা চার ম্যাচ হারের পর  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জয়ের দেখা পেয়েছে কোলকাতা নাইট রাইডার্স(কেকেআর)। গতরাতে নিজেদের অষ্টম ম্যাচে কোলকাতা ২১ রানে হারিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে। এ ম্যাচেও কোলকাতার হয়ে খেলার সুযোগ পাননি বাংলাদেশী  লিটন দাস।  
ব্যাঙ্গালুরুর মাঠে টস হেরে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেটে ২০০ রানের বড় সংগ্রহ পায় কোলকাতা। দলের পক্ষে ২৯ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় সর্বোচ্চ ৫৬ রান করেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয়।
এছাড়া অধিনায়ক নিতিশ রানা ৩টি চার ও ৪টি ছক্কায় ২১ বলে ৪৮ রানের ইনিংস খেলেন। শেষ দিকে রিঙ্কু সিং ১০ বলে ১৮ এবং নামিবিয়ার ডেভিড ওয়াইস ৩ বলে ১২ রান করেন। এবারের আসরের চতুর্থবার ইনিংসে ২শর বেশি রান করলো কোলকাতা।
জবাবে ব্যাটিং ব্যর্থতায় ২০ ওভারে ৮ উইকেটে ১৭৯ রান তুলে ম্যাচ হারে ব্যাঙ্গালুরু। ওপেনার ও অধিনায়ক বিরাট কোহলি সর্বোচ্চ ৫৪ রান করেন। ২৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন কোলকাতার স্পিনার বরুন চক্রবর্তী।
এই জয়ে ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে উঠলো কোলকাতা। সমানসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে ব্যাঙ্গালুরু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat