ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-১০
  • ১৭৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭৯ মেধাবী শিক্ষার্থীর মধ্যে ট্যাব বিতরণ করা হয়েছে। 
এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় জেলা সদরের ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।  
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক শরিফুল ইসলাম।
সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, জনশুমারী ও গৃহগণনা প্রকল্পের আওতায় ২০২২ সালের ১৫-২১ জুন অনুষ্ঠিত ডিজিটাল শুমারিতে ব্যবহৃত ট্যাব-সমূহ সদর উপজেলার ৩২ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি মাদরাসার অষ্টম থেকে দশম শ্রেণীর ৩৭৯ জন মেধাবী ছাত্র-ছাত্রীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat