ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-২২
  • ৬০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ইউরোপীয় তৈরি পোশাক আমদানিকারকদের ন্যায্য মূল্যে মানসম্পন্ন পোশাক আমদানির জন্য বাংলাদেশই প্রথম পছন্দ। 
তিনি বলেন, গত বছর বাংলাদেশ পশ্চিমা দেশগুলোতে এক বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সফটওয়্যার রপ্তানি করেছে। বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতি। 
মন্ত্রী আরো বলেন, করোনা ভাইরাসের মহামারী সত্ত্বেও, আমাদের অর্থনীতি গত অর্থবছরে ৭ দশমিক ১ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। মাথাপিছু জিডিপি এখন ২ হাজার ৮শ’ ৪০ ইউএস ডলার। এক দশক আগে যা ছিল, এটা তার চেয়ে চারগুণ বেশি।
শাহাব উদ্দিন মঙ্গলবার বিকেলে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের ক্রাউন প্লাজা হোটেলে বাংলাদেশের স্বাধীনতার ৫২তম বার্ষিকী ও জাতীয় দিবস উপলক্ষ্যে ডেনমার্কে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শাহাব উদ্দিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালীর মুক্তি এবং নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে সারা জীবন উৎসর্গ করেছিলেন এবং তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি প্রায় ব্যর্থ রাষ্ট্র  থেকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। 
তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে একটি উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে।
শাহাব উদ্দিন বলেন, বাংলাদেশ ও ডেনমার্ক গত বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি করেছে। ডেনমার্ক বাংলাদেশের একটি প্রধান উন্নয়ন অংশীদার, কারণ এটি বিভিন্ন খাতে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মূল্যবান সহায়তা প্রদান করে চলেছে। 
মন্ত্রী আরো বলেন, ডেনমার্ক এখন বাংলাদেশ থেকে রপ্তানির বৃহত্তম গন্তব্যগুলির মধ্যে একটি এবং এটি সন্তোষজনক যে- গত অর্থবছরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এক বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে।
সভায় ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম, ডেনমার্কের স্টেট সেক্রেটারি ফর ডেভেলপমেন্ট পলিসি লোটে ম্যাচন, কূটনৈতিক কোরের সদস্যরা এবং ডেনমার্কে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat