ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৪
  • ৫২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ১৭ মার্চ থেকে ঝালকাঠিকে ভূমি সেবায় ‘ক্যাশলেস’ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
শনিবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এ ঘোষণা দেন।
ফলে আগামী ১৭ মার্চ থেকে থেকে ভূমি অফিসের কোন কর্মকর্তা-কর্মচারীকে ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান, জমির ম্যাপ ও জলমহলের আবেদন করতে টাকা দিতে হবে না। অনলাইনের মাধ্যমেই সেবাপ্রত্যাশীরা আবেদন করে সরকারি ফি পরিশোধ করে এসব সেবা গ্রহণ করতে পারবেন। এমনকি ভূমি বিষয়ক যে কোন পরামর্শ গ্রহণ ও অভিযোগও করা যাবে অনলাইনের মাধ্যমে। এর পরেও যদি ভূমি সংক্রান্ত কাজে ঘুষ লেনদেন করা হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
এতে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথি ছিলেন- ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. মো. জাহিদ হোসেন পনির।
জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম কর্মশালায় সভাপতিত্ব করেন। কর্মশালায় জেলায় কর্মরত ভূমি অফিসের ৩৫ জন কর্মকর্তা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat