ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০২-০৫
  • ৬৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় না আনলে সুবিধাভোগীদের সকল ভাতা বন্ধ হয়ে যাবে। সমাজের সুবিধাভোগীদের সকল ভাতা চালু করেছেন তিনি। তাই তিনি (শেখ হাসিনা) ক্ষমতায় না থাকলে এ সকল ভাতাসহ নানান সুযোগ সুবিধাগুলো বন্ধ হয়ে যাবে।
আজ রোববার বরিশাল নগরীর আলেকান্দা এলাকায় নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত বরিশাল সিটি কর্পোরেশন এর ১১, ১২, ১৩ ও ১৪ নং ওয়ার্ডের সুবিধাভোগী শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সাধারণ মানুষের কথা চিন্তা করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করলেও পরে বিএনপি এসে তা বন্ধ করে দিয়েছিল। তিনি বলেন, বিএনপি বা অন্য কেউ ক্ষমতায় আসলে চলমান সকল উন্নয়নমূলক কাজসহ মেগা প্রকল্পগুলো বন্ধ করে দেয়া হবে। তাই সকলকে তিনি নৌকায় ভোট দিয়ে পুনরায় আওয়ামী লীগ সরকার গঠনের জন্য আহ্বান জানান।
প্রতিমন্ত্রী জাহিদ বলেন, যে কোনো দুর্যোগে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে। এটি আওয়ামী লীগের একটা সংস্কৃতি ও রীতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দিয়েছেন যে, গরিব মানুষ যেন কোনোভাবেই শীতে কষ্ট না পায়।
দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত করতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল মহানগরের ১৪ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মেজবাহুল ইসলাম দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ, বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর আহবায়ক মো. নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সাবেক সিনিয়র নেতা আলহাজ্ব শহিদুল আলম, বরিশাল জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম (ইটালি শহিদ), বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, বরিশাল সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন ভুলু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat