ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০১-১০
  • ৭৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:- নড়াইলের সদর উপজেলার দৌলতপুর চর পাড়ার নূরন্নবী শেখ এর বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন ফারজানা খানম নামে এক তরুণী।  সকাল থেকে নড়াইলের সদর উপজেলার বাঁশগ্ৰাম ইউনিয়নের দৌলতপুর চরপাড়ার ছত্তার শেখের ছেলে ফায়ার সার্ভিসের সদস্য নূরন্নবী শেখের (২৮) বাড়িতে অনশনে বসেন গোপালগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্ৰামের নূর আলম মোল্লার মেয়ে ফারজানা খানম (২০)। অনশনরত ফারজানা খানম বলেন, নূরন্নবী শেখের সাথে আমার প্রায় ২ বছর আগে ফেসবুকে পরিচয় হয়। পরে প্রেমের সম্পর্কে জড়াই। দেখা ও সম্পর্কের মধ্যে দিয়ে একাধিক বার শারীরিক মেলামেশা হয়। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের চ্যাটিং ও অন্তরঙ্গ ছবিসহ ভিডিও আলাপ হয়। সে কুমিল্লা থেকে খুলনায় বদলির জন্য আমার কাছ থেকে গলার চেইন বিক্রি করে ৫০ হাজার টাকা নিয়েছেন। আমি নুরুন্নবী শেখকে বিয়ে করে সংসার করতে চাই। নূরন্নবী শেখ যদি আমাকে বিয়ে না করে তাহলে এই বাড়িতেই আমি আত্মহত্যা করবো। তবে ছেলে নুরুন্নবী ও তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। বাঁশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে ওই মেয়ের সাথে কথা বলেছি। তার বাবার সাথে কথা বলেছি। ছেলে বাড়িতে না থাকায় তাকে চলে যাওয়ায় পরামর্শ দিয়েছি পরে আমরা একটা ব্যবস্থা করব। তবে মেয়ে যেতে চাইছে না। এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat