ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-১৮
  • ৬২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২উপলক্ষে রাঙ্গামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।থাকব ভালো, রাখবো ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয় গড়ব বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বেলা ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং প্রবাসী কল্যাণ- বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি পুলিশ পরিদর্শক আফজল হোসেন, জেলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শ্যমল বড়ুয়া, জেলা প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার দর্পণ চাকমা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তিদে, রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুলের পরিচালক মোঃ নুরুল আফছার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা প্রমূখ।
অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী, খেলাধূলায় কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড় ও একজন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়।
আলোচনা সভার আগে শহরের চম্পক নগর এলাকা থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat