ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-০৪
  • ৬২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এডভান্স ফেলোশীপ প্রোগ্রাম চালু হয়েছে।সভায় এছাড়া ইন্টিগ্রেটেড রিসার্চ সেল তৈরি,প্যাথলজি বিভাগের এডভান্স ফেলোশীপ ইন হিস্টোপ্যাথলজি এবং সাইটোপ্যাথলজি সংক্রান্ত ফেলোশীপ কোর্স ওকোর্স কারিকুলাম অনুমোদিত হয়েছে। 
আজ বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ৬৮তম সিন্ডিকেট সভায় এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বাত রোগীদের চিকিৎসার প্রসার ও উন্নয়নের লক্ষ্যে জেনারেল রিউমাটোলজি, ইমিউনো রিউমাটোলজি ডিভিশন চালুর সিদ্ধান্ত হয়। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে এমডি ও এমএস ‘ফেইজ এ’ তে মার্চ আগামী বছর  হতে আসন সংখ্যা বৃদ্ধির বিষয়েও সিদ্ধান্ত হয়।
উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো: জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা.একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান,ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল,ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডিন অধ্যাপক ডা. শিরিন তরপদার, ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম,ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মো: হাবিবুর রহমান দুলাল উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন,কোভিড মহামারীর সময়ে দেশের রোগীদের চিকিৎসাসেবা দেয়ার মাধ্যমে বাংলাদেশের চিকিৎসকরা প্রমাণ করেছেন,দেশের রোগীদের চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া প্রয়োজন নাই। বাংলাদেশের চিকিৎসকরাই চিকিৎসাসেবা প্রদানে সক্ষম। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat