ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-০২
  • ৪৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মো. রফিকুল মাওলা, দপ্তর সম্পাদক রফিক আহমদ, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষ কেতু চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুখময় চাকমা, জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আকতার, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. শাওয়াল উদ্দিন, যুব-মহিলা লীগের সভাপতি রোকেয়া আকতার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালের ২ ডিসেম্ভর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদনের মাধ্যমে পাহাড়ে দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান করা হয। শান্তি চুক্তির পর ইতিমধ্যে সরকার ৭২টি ধারার মধ্যে বেশীরভাগ ধারাই বাস্তবায়ন করেছে। চুক্তির বাকি ধারাগুলো বাস্তবায়নে সরকার অত্যন্ত আন্তরিক।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর পাহাড়ে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় হয়েছে এবং এঅঞ্চলে দৃশ্যমান ব্যাপক উন্নয়ন হয়েছে।
এছাড়া পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে রাঙ্গামাটি জিমনেসিয়াম মাঠে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat