ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-২৬
  • ৬০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি জেলার ৮১টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ ও সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরি আত্মীকরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে শনিবার বেলা ১১টায় রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এই কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
সভায় উপস্থিত ছিলেন- রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, প্রিয়নন্দ চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, ইলিপন চাকমা, দীপ্তিময় তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারনে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে মোট ২১০টি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে। যার কারনে পার্বত্য চট্টগ্রামের দূর্গম এলাকার মানুষ শিক্ষাক্ষেত্রে আরো এগিয়ে যাবে।
তিনি বলেন, একমাত্র আওয়ামী লীগ সরকারই সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের কাজ শুরু করে। যার কারনে শিক্ষায় দেশ আরো এগিয়ে যাচ্ছে।
সভায় ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রদানকৃত ক্রেস্ট এবং এবং ট্র্যাডিশনাল পাহাড়ী কাপড় গ্রহণ করেন দীপংকর তালুকদার এমপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat