ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-২২
  • ৫৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শতভাগ রফতানিমুখী গার্মেন্টস শিল্পে কমরত শ্রমিকদের কল্যাণে  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে গঠিত কেন্দ্রীয় তহবিল থেকে ৩ হাজার ৪’শ ২৮ জন শ্রমিককে মৃত্যুজনিত ও চিকিৎসা সহায়তা এবং শ্রমিকের সন্তানদের শিক্ষা সহায়তা হিসেবে প্রায় ২১ কোটি ৬৫ লাখ টাকা  দেয়া হবে।
আজ বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় তহবিলের ১৮তম বোর্ড সভায় এ সহায়তার বিষয়টি অনুমোদন  দেয়া হয়।
সহায়তার জন্য অনুমোদন প্রাপ্তদের মধ্যে বিজিএমইএ এর ৪৯৫ জন এবং বিকেএমইএ- এর ২৪১ জন শ্রমিকের মৃত্যজনিত এবং দুর্ঘটনায় স্থায়ী পুঙ্গত্ব বরণের কারণে সহায়তা দেয়া হবে ১৪ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা। বিজিএমইএ এবং বিকেএমইএ এর ২০৪০ জন শ্রমিককে চিকিৎসা সহায়তা দেয়া হবে ৫ কোটি টাকা ৬৮ লাখ ১৬ হাজার টাকা। এছাড়া শ্রমিকের ৬৫২ জন মেধাবী সন্তানকে শিক্ষা সহায়তা হিসেবে দেয়া হবে এক কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা।
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী গঠিত কেন্দ্রীয় তহবিলে শতভাগ রপ্তানী পণ্যের মূল্যের ০.০৩ শতাংশ অর্থ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরাসরি জমা হয়।
বোর্ড সভায় মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, বিকেএমইএ এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, সহ-সভাপতি মো. মোরশেদ সারোয়ার সোহেল, পরিচালক আ ন হ সাইফুদ্দীন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নান, বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি এবং মহিলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা খায়রুন নাহার তামরিন অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat