ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-১৪
  • ৫২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যের বার্মিংহ্যাম (ওয়েস্ট মিডল্যান্ডস) এর মেয়র অ্যান্ডি স্টিটের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 
আজ দুপুরে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের ফোয়ারা চত্বর সংলগ্ন লনে এই মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। 
এর আগে বার্মিংহ্যাম (ওয়েস্ট মিডল্যান্ডস) এর মেয়র অ্যান্ডি স্টিট নগর ভবনে পৌঁছালে মেয়র তাপস তাকে স্বাগত জানান। পরবর্তীতে দুই মেয়র নগর ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সম্মাননা স্মারক হস্তান্তর করেন। এরপর অ্যান্ডি স্টিট মধ্যাহ্ন ভোজে অংশ নেন। এ সময় তিনি সেখানে উপস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন। 
অ্যান্ডি স্টিট মধ্যাহ্ন ভোজ আয়োজনের জন্য কর্পোরেশনের মেয়রসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং পরে নগর ভবন চত্বরে একটি কদম ফুলের গাছ রোপণ করেন।  
এ সময় অন্যান্যের মধ্যে কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, পরিবহন মহা-ব্যবস্থাপক মো. হায়দার আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবিরসহ কর্পোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, মেয়র প্যানেলের এক নম্বর সদস্য ও ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শহীদ উল্লাহসহ মেয়র প্যানেলের সদস্য, স্থায়ী কমিটিসমূহের সভাপতি ও সদস্য এবং কর্পোরেশনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat