ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১১-০৯
  • ৭০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বরগুনা জেলায় দুর্নীতি দমন কমিশন দুদকের উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ চলছে। জেলার ৬ উপজেলার ৬টি বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীর মধ্যে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষায় উৎসাহ প্রদানের জন্য দুদকের পটুয়াখালী-বরগুনা সমন্বিত কার্যালয় এ কার্যক্রম পরিচালনা করছে।
বুধবার আমতলী উপজেলার মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে দুদকের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ হান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপকরণ বিতরণ করেন আমতলীর সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আবু জাহের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী দুদকের সহকারী পরিচালক মো. মাইনুদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক মিলন এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ স¤পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বরগুনা জেলা সংবাদদাতা একেএম খায়রুল বাশার বুলবুল।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, ছাতা, টিফিন বক্স, ডাস্টবিন, পেন হোল্ডার, পানির পট, স্কেল, খাতা ইত্যাদি বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat