ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-২৯
  • ৫০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বছরের শুরুতে ১ জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হবে। কাগজের সংকট নিয়ে ইতিমধ্যে বৈঠক করা হয়েছে।
আজ রাজধানী গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভা ২০২১ ও বইমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে যেভাবে এগিয়ে যাচ্ছে এটি সারা বিশ্বের কাছে বিষ্ময়কর। আমাদের অর্থনৈতিক, সামাজিক ও মানব উন্নয়ন সূচকের সকল ক্ষেত্রে বাংলাদেশ এগিয়েছে। একইভাবে আমাদের জ্ঞান ভিত্তিক সমাজ তৈরির যে  প্রচেষ্টা সেখানেও উন্নতি করেছি। 
তিনি বলেন, আমরা যখন ডিজিটাল বাংলাদেশ করেছি, তখনও বর্তমান সরকার বই থেকে দূরে যাওয়ার কথা বলেনি। ঠিক তেমনি বইয়ের চাহিদার কারণে প্রকাশনা শিল্প গত কয়েক বছরে উন্নত ও আধুনিক হয়েছে।
তিনি আরো বলেন, শিক্ষা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদের শিক্ষা পরিবারের সদস্য। তাদের এই আয়োজনে সাধুবাদ জানাই। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. আরিফ হোসেন ছোটন। 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) সহসভাপতি কায়সার-ই-আলম প্রধান, শ্যামল পাল, মির্জা আলী আশরাফ কাশেম, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, মাজহারুল ইসলাম ও সাবেক সভাপতি আলমগীর সিকদার লোটন। 
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি, বাংলাদেশ পুস্তক বাঁধাই মালিক সমিতি, নয়াবাজার পেপার মার্চেন্ট এসোসিয়েশন, পুরান ঢাকা কালি ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ মটরপার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি ও ঘড়ি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
সাধারণ সভায় উপস্থিত হয়ে প্রথমে এ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীমূলক বইমেলা উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এ সময় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি ছোটনসহ কর্মকর্তাগণ শিক্ষামন্ত্রীকে নিয়ে মেলা পরিদর্শন করেন।
অনুষ্ঠানে ‘প্রকশনা শিল্পের বর্তমান পরিস্থিতি ও আমাদের ভাবনা’ শীর্ষক লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি শ্যামল পাল।
বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালকগণ, দেশের ৬৪ জেলা ও উপজেলা শাখাসমূহের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক পুস্তক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat