ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-২৪
  • ৬৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রোববার রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে বরিশালে। বিকেলে ঘূর্ণিঝড়ের প্রভাব বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
গতকাল রাত ৯টা থেকে বরিশালে এ পর্যন্ত ৭১.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বরিশাল আবহাওয়া অফিস। তবে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশালে আজ বেলা ২টার পর থেকেই উচ্চ গতিবেগে বাতাস শুরু হয়েছে। সন্ধ্যার পর থেকে মধ্য রাত পর্যন্ত সর্বোচ্চ গতিবেগের বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এ বিষয়ে বরিশাল আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষক মাজহারুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’য়ের প্রভাবে ৫ থেকে ৮ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়টি মঙ্গলবার ভোর রাতে বরিশাল অঞ্চলে আঘাত হানতে পারে।
এদিকে সোমবার বেলা ১১টায় বরিশাল আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী- সকাল থেকেই বৃষ্টি খানিকটা বেড়ে গিয়েছে। ঘণ্টায় ২২ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে। এটি আরও বাড়তে পারে বিকেল দিকে।
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’য়ের প্রভাবে বরিশালে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নদীবন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক।
তিনি আরো জানান, ৩ নম্বর সংকেতের কারণে এরই মধ্যে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব রুটের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat