ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-১৪
  • ৬৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী ২২ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ^কাপের সুপার টুয়েলভে স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার  ম্যাচের সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।
ক্রিকেটের  নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
গত টি-টোয়েন্টি বিশ^কাপের দুই ফাইনালিস্ট  অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং রানার্স-আপ নিউজিল্যান্ডের মধ্যকার ঐ ফাইনালের পুনরাবৃত্তি হচ্ছে আসন্ন বিশ^কাপের সুপার টুয়েলভে।
প্রথমবারের মত এবার অস্ট্রেলিয়ায় মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ^কাপ। এবারের বিশ্বকাপ দেখার জন্য ইতোমধ্যেই ৬ লাখের বেশি টিকিট কিনেছে ক্রিকেটপ্রেমিরা।
শুধুমাত্র যে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের টিকিট বিক্রিই শেষ হয়েছে, তা নয়। আরও কিছু ম্যাচের টিকিট বিক্রি অনেক আগেই শেষ হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো দুই চিরপ্রতিন্দ্বন্দি ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট।
২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ঐ ম্যাচের জন্য টিকিট ছাড়ার পাঁচ মিনিটের ব্যবধানে গ্যালারির সব টিকিট বিক্রি হয়ে যায়। পরবর্তীতে চাহিদার ভিত্তিতে দুই মাস আগে স্ট্যান্ডিং টিকিট ছাড়া হলে, ১০ মিনিটের ব্যবধানে সবগুলো টিকিটও বিক্রি হয়ে যায়।
এছাড়াও আগামী ২৭ অক্টোবর সিডনিতে সুপার টুয়েলভে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ঐ দিনই একই ভেন্যুতে লড়বে ভারত ও প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপ রানার্স-আপ দল। ঐদিনের টিকিট দিয়ে ঐ দুই ম্যাচের খেলা দেখা যাবে। ডাবল হেডারের ঐ দু’টি ম্যাচের টিকিটও বিক্রি শেষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat