ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-১০
  • ৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) চেয়ারম্যান ড. মো. সবুর খান ‘ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস’ এর পুরস্কার গ্রহণ করেছেন। 
আজ ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জমকালো অনুষ্ঠানে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।
ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস হলো যুক্তরাজ্য-ভিত্তিক একটি সংস্থা যা বিশ্বজুড়ে অসাধারণ অর্জনগুলিকে সার্টিফাই, যাচাই এবং রেকর্ড করে। এ বছর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান বাংলাদেশের শিক্ষা ও আইসিটি সেক্টরে অসামান্য পারফরম্যান্স এবং অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা ‘ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস’ কর্তৃক সংবর্ধিত হয়েছেন এবং এ পুরস্কারে ভূষিত হয়েছেন।
এ উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক  কনফারেন্স হলে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের পুরস্কার গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সিনিয়র সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসের গ্লোবাল সভাপতি ড. দিবাকর সুকুল ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইভেন্টে যোগ দেন এবং ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসের বাংলাদেশ বিভাগের সভাপতি রওমান স্মিথা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat