ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-৩১
  • ৭৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে ও শের-ই বাংলা পাবলিক লাইব্রেরির সহযোগিতায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ বেলা ১১টায় বঙ্গবন্ধুকে জানো- বাংলাদেশকে জানো শীর্ষক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে এ আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান।
জেলার বিভিন্ন মাধ্যমিক ও মাদ্রাসার ৩০৩ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ সাঈদুর রহমান, সাংবাদিক গৌতম চৌধুরী, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, শের-ই বাংলা পাবলিক লাইব্রেরির সম্পাদক গোলাম মাওলা নকীব বক্তব্য রাখেন। জেলা প্রশাসক বলেন বাংলার শোষিত, নির্যাতিত, মানুষের মুক্তি ছিল বঙ্গবন্ধুর জীবনের একমাত্র লক্ষ্য। ১৮ বার তিনি কারারুদ্ধ হয়েছেন এবং ১৩ বছরেরও অধিক সময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু কারাগারের অন্ধপ্রকোষ্ঠে বন্দি রয়েছেন। বর্তমান প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরতে বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো শীর্ষক এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা আশাকরব এর মাধ্যমে এ প্রজন্ম জাতির পিতাকে সঠিকভাবে জানতে পারবে এবং পিতার আদর্শ বুকে ধারণ করে আগামী দিনের এ দেশের নেতৃত্ব সুচারুরুপে দিতে পারবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat