ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-৩১
  • ৭২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এখানে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জনের করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণের হার ১০ দশমিক ৪৮ শতাংশ। এ সময়ে কোভিডে আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্টে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে দেখা যায়, নগরীর আট ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল ১৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন পজিটিভ ১৫ জনের মধ্যে শহরের বাসিন্দা ৮ জন ও ছয় উপজেলার ৭ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে ২ জন এবং রাউজান, চন্দনাইশ, বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়ায় একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২৮ হাজার ৫১৭ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৯৩ হাজার ৬৭৯ জন ও গ্রামের ৩৪ হাজার ৮৩৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে শহর ও গ্রামে কেউ মারা যাননি। এতে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এদের মধ্যে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, সরকারি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেকহা) ল্যাবে গতকাল ৪২ টি নমুনা পরীক্ষা করা হলে শহরের ৫ ও গ্রামের ২ টি নমুনায় করোনার জীবাণু পাওয়া যায়। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ২ জনের এন্টিজেন টেস্ট করা হলে গ্রামের একজন আক্রান্ত বলে জানানো হয়।
বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৪৭ নমুনা পরীক্ষায় শহরের ৩ ও গ্রামের ৪ টির রেজাল্ট পজিটিভ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat