ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৭-২৫
  • ৪৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ, পানি, সরবরাহকৃত স্টেশনারি মালামাল ও জ্বালানি ব্যবহারে আরও সাশ্রয়ী হতে পুলিশ সদস্যদের প্রতি নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
ডিএমপি কমিশনার আজ সোমবার দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার বলেন, ডিএমপির সকল স্থাপনায় বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি লাইটের ব্যবহার নিশ্চিত করতে হবে। ব্যারাকে ফ্যান ও লাইটের ব্যবহারে আরও মিতব্যায়ী হতে হবে।
তিনি আরও বলেন, ‘দেশের স্বার্থে আমাদের অফিস কক্ষে ব্যবহৃত বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম ও এসির ব্যবহার সীমিত রাখতে হবে। সেইসাথে পানি ও সরবরাহকৃত স্টেশনারি মালামালের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। নিজেদের বিবেকবোধ থেকে বিদ্যুৎ, পানি ও জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী ও সচেতন হতে হবে।’
ডিএমপির সকল থানা, ফাঁড়ি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জ্বালানির ব্যবহার আগের চেয়ে ২৫ শতাংশ কমানোর নির্দেশনা দেন তিনি।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কশিনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat