ব্রেকিং নিউজ :
নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি
  • প্রকাশিত : ২০২২-০৭-১৯
  • ৩৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে স্বাধীনতা বিরোধী চক্র ষড়যন্ত্র করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রচষ্টা কঠোর অপরাধ। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। 
আজ দুপুর আড়াইটায় নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকায় দুস্কৃতিকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত মন্দির,বাড়িঘর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র পান ব্যবসায়ী গোবিন্দ সাহার বাড়ি পরিদর্শনকালে তিনি একথা বলেন।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সংসদ সদস্য অ্যাডভোকেট বীরেন শিকদার, অসীম কুমার উকিল, মাশরাফি বিন মুর্তজা, পংকজ নাথ, পঞ্চানন বিশ্বাস, নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান,পুলিশ সুপার প্রবীর কুমার রায়,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুসহ স্থানীয় জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফরিদুল হক খান আরো বলেন, স্বাধীনতা বিরোধী ওই চক্র দেশের ভাবমূর্তি নষ্ট করতে অগ্নিসংযোগ, হামলাসহ নানা অরাজকতা সৃষ্টি করে দেশকে সবসময় অস্থিতিশীল পরিবেশে রাখতে চায়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবার ও মন্দিরের পুরোহিতদের উদ্দেশ্যে বলেন,আপনাদের ভয় পাবার কোন কারণ নেই। গত ১৫ জুলাইয়ের ঘটনায় আপনারা যারা ক্ষতির শিকার হয়েছেন সবাইকে পূর্নবাসন করা হবে এবং যেসব মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব মন্দির পূন:নির্মাণ করে দেয়া হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকান্ডে যে পরাজিত বিপদগামী শক্তি, জঙ্গিবাদী ও মৌলবাদী গোষ্ঠী জড়িত ছিল আজ তারাই শেখ হাসিনার সরকারকে বেকায়দায় ফেলতে  চায়।
তিনি বলেন, মহল বিশেষ দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে এদেশকে সাম্প্রদায়িক দেশে পরিণত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বাংলাদেশে সকল সম্প্রদায়ের লোক সম্প্রীতির বন্ধনে অটুট থেকে যাতে একত্রে বসবাস করতে পারে সে  লক্ষ্যে আওয়ামীলীগ সরকার সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরপর বিকেল সাড়ে ৫টায় মন্ত্রী, সংসদ সদস্যদের উপস্থিতিতে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে  ধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মত বিনিময় সভায় বিভিন্ন ধর্মের ধর্মীয় ব্যক্তিত্ব, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat