ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-১৯
  • ৭৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রাজিলের আমাজন অরণ্যে ২০২১ সালে প্রতি সেকেন্ডে প্রায় ১৮টি গাছ নিধন করা হয়েছে। এদিকে দেশটিতে বন নিধন ২০ শতাংশেরও বেশি বেড়ে গেছে। সোমবার প্রকাশিত স্যাটেলাইট থেকে পাওয়া উপাত্তের ওপর ভিত্তি করে তৈরি করা এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
ম্যাপবায়োমাসের প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে ব্রাজিলে প্রায় ১৬,৫৫৭ বর্গ কিলোমিটার বনভূমি নিধন করা হয়েছে। বন উজাড় করা এ এলাকা নর্দার্ন অ্যায়ারল্যান্ডের চেয়েও বড়।
২০২০ সালে ১৩,৭৮৯ বর্গ কিলোমিটার বনভূমি উজাড় করা হয়েছিল।
২০২১ সালে আমাজনের প্রায় ৬০ শতাংশ ভূমির গাছপালা নিধন করা হয়। আমাজন হচ্ছে বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমন্ডলীয় রেইনফরেস্ট।
এনজিও, বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি কোম্পানির একটি নেটওয়ার্ক ম্যাপবায়োমাসের দেওয়া তথ্য অনুযায়ী, ‘কেবলমাত্র আমাজনে প্রতি ঘণ্টায় ১১১.৬ হেক্টর বা প্রতি মিনিটে ১.৯ হেক্টর জমির বন উজাড় করা হয়। এই হিসাবে প্রতি সেকেন্ডে প্রায় ১৮টি গাছ নিধন করা হয়।’
তারা জানায়, প্রধানত চাষাবাদের জন্য এসব জমির গাছপালা কেটে ফেলা হয়। হিসাব অনুযায়ী মোট নিধন হওয়া বনভূমির প্রায় ৯৭ শতাংশ কৃষি কাজের জন্য ব্যবহার করা হয়। সেখানে বনভূমি উজাড়ের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ অবৈধ খনন কাজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat