ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২২-০৭-১৭
  • ২৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, নতুন প্রজন্মকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। এ লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন। এ প্রচেষ্টা দেশে ফুটবলের নবজাগরণ সৃষ্টি করেছে।
মন্ত্রী আজ রোববার নিয়ামতপুর বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়া এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ভালোমানের অনেক ফুটবলার তৈরি করেছে। আমাদের দেশের মেয়েরা আন্তর্জাতিক টুর্নামেন্টে সফলতা অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়, সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলা একটি দেশের নাম। আজকের শিশু-কিশোররা আগামী দিনের কর্ণধার। সুনাগরিক হয়ে তারাই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়বে এবং জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রূপ দিবে।
বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, তারা পদ্মাসেতু নির্মাণ করতে পারেনি বরং বিরোধিতা করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ শত বাধার পরও জাতির মর্যাদার প্রতীক পদ্মাসেতু তৈরি করেছে।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
টুর্নামেন্টে বালিকা গ্রুপে কানইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালক গ্রুপে চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে। পরে খাদ্যমন্ত্রী বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat