ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-০২
  • ৬৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি রাঙ্গামাটি শহরের কলেজ গেইট এলাকায় আজ ভোর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩ টি দোকান ও ২ টি বাসা সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আশে পাশের কিছু ঘর-বাড়ি।
স্থানীয় সাবেক পৌরসভা কাউন্সিলর মোঃ বিল্লাল হোসেন টিটু জানান, ভোর সাড়ে ৩ টার দিকে কলেজ গেইট মসজিদের সম্মুখে একটি দোকানে আগুনের ফুলকী দেখা যায়। মানুষ কোন কিছু বুঝে উঠার আগেই মুহুর্তের মধ্যে আগুন চারি দিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এবং এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ রফিকুজ্জামান বলেন, আমরা অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাই। তিনি জানান, আগুনে প্রায় ১৩ টি দোকান সম্পূর্ণ ভষ্মীভূত হয়েছে এবং ২টি ঘর পুড়ে গেছে।
অগ্নিকান্ডে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। সকালে রাঙ্গামাটি পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat