ব্রেকিং নিউজ :
গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে: কুদ্দুস বয়াতি চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২২-০৬-২০
  • ৪৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্যের গণ্যমান্যদের জন্য উপহার হিসেবে আম্রপলিসহ বিভিন্ন জাতের ৮০০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১৬০টি কার্টনে করে আমগুলো ত্রিপুরায় পাঠানো হয়।
আগরতলা স্থলবন্দরে আমগুলো গ্রহণ করেন ত্রিপুরা রাজ্যের আগরতলাস্থ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। আমগুলো পাঠানোর ক্ষেত্রে আখাউড়া স্থলবন্দরের সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল কাস্টমসসহ সকল কার্যক্রম সম্পন্ন করেছে।
সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের সত্বাধিকারী রাজীব উদ্দিন ভূইয়া বলেন, ‘ঢাকার যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমগুলো পাঠানো হয়েছে- সেই প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি হিসেবে আমরা বন্দরে আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করে সহকারী হাইকমিশনারের কাছে আমগুলো হস্তান্তর করেছি।’
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ জানান, প্রতিবছরই প্রধানমন্ত্রী এমন উপহার পাঠিয়ে থাকেন। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও আত্মিক সম্পর্কেরই নিদর্শন এটি। আমি আমগুলো ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও গণ্যমান্যদের কাছে পৌঁছে দেব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat