ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৬-১৮
  • ৫৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক বন্যায় তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা জন্যে ১১টি জেলা প্রশাসকদের অনুকূলে ২ কোটি ২৫ লাখ নগদ টাকা বরাদ্দ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
এছাড়াও ৪০০ মেট্রিক টন চাল এবং ৪১ হাজার প্যাকেট/ বস্তা শুকনা ও অন্যান্য খাবার বরাদ্দ করা হয়েছে।
আজ শনিবার ত্রাণ কর্মসূচি-১ অধিশাখার উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সাম্প্রতিক বন্যায় তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা হিসেবে ১১টি জেলা প্রশাসকদের অনুকূলে ১৫ থেকে ১৮ জুন পর্যন্ত ৪০০ মেট্রিক টন চাল এবং ৪১ হাজার প্যাকেট/ বস্তা শুকনা ও অন্যান্য খাবার এবং ২ কোটি ২৫ লাখ নগদ টাকা বরাদ্দ করা হয়েছে।
বরাদ্দকৃত জেলাগুলোর মধ্যে সিলেট জেলায় ৮০ লাখ টাকা, ২০০ মেট্রেক টন চাল ও ৭ হাজার প্যাকেট শুকনা খাবার, সুনামগঞ্জ জেলায় ৮০ লাখ টাকা, ৮ হাজার প্যাকেট শুকনা খাবার, নেত্রকোনায় জেলায় ১০০ মেট্রেক টন চাল, ৫ হাজার প্যাকেট খাবার ও ২০ লাখ টাকা, রংপুর জেলায় ৩ হাজার প্যাকেট শুকনা খাবার, নীলফামারী জেলায় ৫ লাখ টাকা ও ৩ হাজার প্যাকেট খাবার, কুড়িগ্রাম জেলায় ১০ লাখ টাকা ও ১ হাজার প্যাকেট খাবার, হবিগঞ্জ জেলায় ১০ লাখ টাকা ও ২ হাজার প্যাকেট খাবার, মৌলভীবাজার জেলায় ১০০ মেট্রিকটন চাল, ২ হাজার প্যাকেট খাবার ও ১০ লাখ টাকা, শেলপুর জেলায় ১০ লাখ টাকা ও ৪ হাজার প্যাকেট শুকনা খাবার, জামালপুর জেলায় ৪ হাজার প্যাকেট শুকনা খাবার ও কিশোরগঞ্জ জেলায় ২ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat