ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-১৭
  • ৭৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড’র আগুন সাড়ে নয় ঘন্টা পর নিভেছে। সকাল ৭টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড-এ একটি গার্মেন্ট প্রতিষ্ঠানের নির্মাণ কাজ করার সময় গ্যাসলাইন ফেটে আগুন লেগে যায়। বিকেল সাড়ে ৪টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী শ্রমিক মামুন মিয়া জানান, আদমজী ইপিজেড’র একটি খালি প্লটে ভবন নির্মাণের জন্য পাইলিং করছিলো পলমল গ্রুপের হামজা ফ্যাশন। পাইলিং মেশিনের চাপে এক পর্যায়ে গ্যাসলাইন ফেটে আগুন ধরে যায়। শুক্রবার হওয়ায় ইপিজেড’র বেশির ভাগ প্রতিষ্ঠান বন্ধ ছিল। অল্প কিছু প্রতিষ্ঠানে ওভার টাইম চলছিল।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ‘পাইলিং করতে গিয়ে গ্যাসের লাইনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করে। অগ্নিকান্ডে হতাহতের খবর পাওয়া যায়নি। তিতাস কর্তৃপক্ষকে খবর দিলে তারা এসে লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। পাইপে থাকা গ্যাস বিকেল পর্যন্ত জ্বলেছে। আগুনে ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।
আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালক মো: আহসান কবীর জানান, ইপিজেডে হামজা ফ্যাশন নামের একটি প্রতিষ্ঠানের খালি প্লটে পাইলিংয়ের কাজ করছিলো। মাটির নিচে তিতাস ও জিটিসিএলের গ্যাস লাইন ছিলো এটা কোনো কর্তৃপক্ষেরই জানা ছিলো না। গ্যাসলাইন ফেটে গিয়ে আগুন লাগে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat